Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
আর্ন্তজাতিক

নেপালে ভূমিধসে নিহত ৬

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
নেপালে ভূমিধসে নিহত ৬

নেপালের মধ্যাঞ্চলে ভূমিধসের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনটি বাড়ি ধসে গেছে। অন্তত ছয়জন নিহত ও একজন আহত হয়েছেন।

 

স্থানীয় সময় রোববার (২৫ আগস্ট) রাত ৩টার দিকে রামেছাপ জেলার শৈলুং গ্রামীণ পৌরসভায় ঘণ্টাব্যাপী মুষলধারে বৃষ্টির কারণে এই দুর্যোগের সৃষ্টি হয়। খবর, চীনভিত্তিক গণমাধ্যম সিজিটিএনের।

 

এ ঘটনায় আরও চারজন নিখোঁজ রয়েছেন জানিয়ে জেলা পুলিশের মুখপাত্র কৌশল নিউপানে বলেন, আমাদের দল নিখোঁজদের সন্ধানে কাজ করছে।

 

কৌশল নিউপানে বলেন, স্থানীয় নদীর ওপর একটি সেতু বন্যায় ভেসে গেছে। এতে জেলার অন্যান্য অংশের সঙ্গে যাতায়াত কঠিন হয়ে পড়েছে।

 

নেপাল পুলিশ জানায়, মৌসুমী বৃষ্টিপাতজনিত দুর্যোগে শুক্রবার পর্যন্ত দেশটিতে ১৯৫ জন নিহত, ২৪৭ জন আহত এবং ৪৯ জন নিখোঁজ রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।