Wednesday, 4 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
আর্ন্তজাতিক

নেপালে ফের ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
নেপালে ফের ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প

নেপালে ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। একইসঙ্গে ভারত ও চীনেও এই ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল পাঁচ দশমিক সাত।

   

গুগল আর্থ বলছে, সোমবার (৬ নভেম্বর) বিকেল ৪টা ৪৬ মিনিটে সংগঠিত ভূমিকম্পের কেন্দ্র ছিল নেপালের পেইন্ক শহর থেকে ছয় কিলোমিটার দূরে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতি ও হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

   

এর আগে দেশটির সরকারি কর্মকর্তাদের বরাতে ফরাসি সংবাদ সংস্থা এএফপি জানায়, গত শুক্রবার নেপালের দুর্গম অঞ্চলে পাঁচ দশমিক ছয় মাত্রার ভূমিকম্পে কমপক্ষে ১৩২ জন নিহত হয়েছে।

   

হিমালয় পর্বতমালা অধ্যুষিত দেশটির পশ্চিমাঞ্চলে দিনগত রাতে সৃষ্টি হওয়া এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ১৮ কলোমিটার গভীরে। এ তথ্য দিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।