Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

নীলফামারীতে দুই ট্রেনের সংঘর্ষ

Mohiuddin Ahmad Tanveer • 18 Jan 2023, 11:23 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
নীলফামারীতে দুই ট্রেনের সংঘর্ষ

নীলফামারীর ডোমারের চিলাহাটিতে মিতালী এক্সপ্রেসের লাইট ইঞ্জিন ও খুলনাগামী রূপসা এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ জানুয়ারি) সকালে চিলাহাটি রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত হতাহতের খবর নিশ্চিত হওয়া যায়নি।

চিলাহাটি ফায়ার সার্ভিসের লিডার নুরে আলম সিদ্দিকি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাস্থলে আমাদের একটি ইউনিট ও ডোমারের একটি ইউনিট উদ্ধার কাজ চালাচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, খুলনাগামী রূপসা এক্সপ্রেস চিলাহাটি পয়েন্ট ছেড়ে কিছুটা সামনে এসেই মিতালী এক্সপ্রেস ট্রেনের লাইট ইঞ্জিনের সঙ্গে সংঘর্ষ হয়।

বিস্তারিত আসছে...

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।