Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

নিহতদের স্মরণে মঙ্গলবার বাংলাদেশে রাষ্ট্রীয় শোক

admin • 29 Jul 2024, 04:04 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
নিহতদের স্মরণে মঙ্গলবার বাংলাদেশে রাষ্ট্রীয় শোক

কোটা আন্দোলনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ অন্যান্য নিহতদের স্মরণে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুলাই) এই শোক পালন করা হবে।

সোমবার (২৯ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গত কয়েকদিনে সারাদেশে সহিংসতার সৃষ্টি হয়। এ সহিংসতায় শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ ১৪৭ জনের মৃত্যু হয় বলে রোববার জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন। 

মন্ত্রী জানান, নিহতদের মধ্যে শিক্ষার্থী, আওয়ামী লীগ, পুলিশ সদস্যসহ বিভিন্ন শ্রেণির মানুষ রয়েছে। বিভিন্ন হাসপাতাল, জেলা থেকে নিহতের এ সংখ্যা পাওয়া গেছে বলেও নিশ্চিত করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।