Wednesday, 4 November 2026
শিরোনাম
নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে হাইকোর্টের রুল
এক্সক্লসিভ

নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে শরীয়তপুরে ছাত্রলীগের মিছিল

• • পঠিত 15 বার
শেয়ার করুন:
নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে শরীয়তপুরে ছাত্রলীগের মিছিল

কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার প্রতিবাদ ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে শরীয়তপুরে বিক্ষোভ মিছিল করেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার (১৭ জুন) ভোরে জেলা সদরের ধানুকা এলাকায় ঢাকা-শরীয়তপুর মহাসড়কে এ কর্মসূচি পালিত হয়। মিছিলের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরের দিকে হঠাৎ করে বেশকিছু নেতাকর্মী জড়ো হয়ে মহাসড়কে একটি মিছিল বের করেন। মিছিলটি ধানুকা এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন জেলা ছাত্রলীগের আহ্বায়ক মহসিন মাদবর।

মিছিল থেকে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞাকে ‘অবৈধ ও অগণতান্ত্রিক’ উল্লেখ করে দ্রুত প্রত্যাহারের দাবি জানানো হয়। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং সংগঠনের কার্যক্রম চালুর পক্ষে বক্তব্য দেন।

এ বিষয়ে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, মিছিলটি আজকের না কি আগের তা যাচাই করার জন্য আমরা সিসিটিভি ফুটেজ দেখছি। যাচাই-বাছাই শেষে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।