Tuesday, 3 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
সারা দেশ

নির্মাণাধীন ভবনে ক্রেনের রশি ছিঁড়ে লিফট চাপায় দুই শ্রমিক নিহত

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
নির্মাণাধীন ভবনে ক্রেনের রশি ছিঁড়ে লিফট চাপায় দুই শ্রমিক নিহত

নারায়ণগঞ্জে নির্মাণাধীন ভবনে ক্রেনে মালামাল তোলার সময় রশি ছিঁড়ে লিফট চাপায় দুই শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুরে ফতুল্লা থানাধীন জালকুড়ি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার চাঁনপুরের চনবাড়ি গ্রামের মো. আব্দুর রউফের ছেলে শহিদ (২৭) ও নারায়ণগঞ্জের সোনরাগাঁ উপজেলার বিহাকৈর গ্রামের মো. শাহজাহানের ছেলে মো. তোবারক (৫০)।

খোঁজ নিয়ে জানা গেছে, জালকুড়ি বাসস্ট্যান্ড এলাকায় বিজিবি ৬২ ব্যাটালিয়নের আওতায় নির্মাণাধীন সীমান্ত টাওয়ারে দিনমজুরের কাজ করতেন শহিদ ও তোবারক। আজ দুপুরে ক্রেনের মাধ্যমে ওই ভবনে লিফট উঠানোর সময় ক্রেনের রশি ছিঁড়ে লিফটের নিচে চাপা পড়েন তারা। ঘটনাস্থলেই মারা যান তোবারক। গুরুতর আহত অবস্থায় শহীদকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সোয়া ৪টার দিকে তার মৃত্যু হয়।

সীমান্ত টাওয়ারের ঠিকাদারি প্রতিষ্ঠান শেলটেক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কন্সট্রাকশন লিমিটেডের নির্মাণ সামগ্রী উঠানোর (ক্রেন) উপ-ঠিকাদার আনোয়ার হোসেন বলেন, আজকে এই ভবনের লিফট উঠানো হচ্ছিল। নবম তলার একটি লিফট উঠানোর সময় হঠাৎ ক্রেনের রশি ছিঁড়ে গেলে তার নিচে চাপা পড়েন শহীদ ও তোবারক। ঘটনাস্থলেই তোবারকের মৃত্যু হয়। শুনেছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বিকেলে শহীদ মারা গেছেন।

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ওসি) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে তোবারকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবার ময়নাতদন্ত ছাড়া মরদেহ নেওয়ার দাবি করেছেন। নিহত অপর শ্রমিকের মরদেহ ঢাকা মেডিকেলে রয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।