Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
এক্সক্লসিভ

নির্বাচন সুষ্ঠু না হলেই স্থগিত:সিইসি

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
নির্বাচন সুষ্ঠু না হলেই স্থগিত:সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, নির্বাচন সুষ্ঠু না হলে সঙ্গে সঙ্গে স্থগিত করে দেয়া হবে। নির্বাচনী মাঠে কারো এজেন্টকে বাধা দিলে প্রার্থিতা বাতিল করা হবে।

 

বুধবার (১০ মে) সকালে গাজীপুর জেলা শহরের শহীদ আহসান উল্লাহ মাস্টার অডিটোরিয়ামে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

 

সিইসি বলেন, বিদেশিরা বাংলাদেশের নির্বাচন নিয়ে যখন কথা বলে, তখন তাদের মুখ বন্ধ রাখা যায় না। যে কারণে গাজীপুর সিটি নির্বাচনটি বড় চ্যালেঞ্জ। এ সময় মেয়র-কাউন্সিলররা ভোটের মাঠে কালোটাকার ব্যবহার বন্ধসহ সুষ্ঠু নির্বাচনী পরিবেশ রক্ষার দাবি জানান তিনি।

 

হাবিবুল আউয়াল বলেন, ভোট নিয়ে বহির্বিশ্বের সমালোচনা বন্ধ করতে এই সিটির ভোট গুরুত্বপূর্ণ। ইভিএমে ২৫ মে-র ভোটগ্রহণের সময় সিটির ৪৮০ কেন্দ্রেই সিসি ক্যামেরা ব্যবহার করা হবে।

এর আগে নগরীর শহীদ আহসান উল্লাহ মাস্টার অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধান নির্বাচন কমিশনার। এ সময় সিটির ৫৭ ওয়ার্ডেই প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে সহনশীল আচরণ, নির্বাচনী আইন মেনে চলার আহ্বান জানান নির্বাচন সংশ্লিষ্টরা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।