Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

নির্বাচন ও গণভোটের তফসিল: বিটিভি-বেতারে সিইসির ভাষণ রেকর্ড

admin • 10 Dec 2025, 06:57 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
নির্বাচন ও গণভোটের তফসিল: বিটিভি-বেতারে সিইসির ভাষণ রেকর্ড

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা এবং প্রচারে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের ভাষণ রেকর্ড করা হয়েছে।

 

আজ বুধবার বিকেল ৪টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির কার্যালয় বিটিভি ও বাংলাদেশ বেতারে তার ভাষণ রেকর্ড শুরু হয়।

 

আজ নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এক ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান- বিকেল ৪টার সময় প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড করা হবে। এ বিষয়ে আগেই বিটিভি ও বাংলাদেশ বেতার’কে অবহিত করে চিঠি দেওয়া হয়েছিল।

 

ভাষণের শেষ মুহূর্তের প্রস্তুতি ও এ সম্পর্কে বিস্তারিত বিষয় নিয়ে চার নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠক করছেন প্রধান নির্বাচন কমিশনার।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।