Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

নির্বাচনের দিন ইন্টারনেট ফুল স্পিডে থাকবে:ইসি সচিব

admin • 01 Jan 2024, 03:22 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
নির্বাচনের দিন ইন্টারনেট ফুল স্পিডে থাকবে:ইসি সচিব

নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলম জানিয়েছেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন সবগুলো অপারেটরের ইন্টারনেট ফুল স্পিডে থাকবে। গতি স্লো হবে না। সোমবার (১ জানুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

 

ইসি সচিব বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি ভোটের আগের দিন ৬ জানুয়ারি দেশবাসীকে জানাবেন ইসি। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

 

তিনি বলেন, ৬ জানুয়ারি বিকেল ৩টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সংসদ নির্বাচন নিয়ে ‘মিট দ্য প্রেস’ আয়োজন করা হয়েছে। আমরা মূলত নির্বাচন সংক্রান্ত সব বিষয় দেশি-বিদেশি পর্যবেক্ষক, সাংবাদিক, মেহমান যারা আছেন তাদের সম্মুখে জানাতে চাই।

 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৭টি রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলে প্রতিদ্বন্দ্বিতা করছেন এক হাজার ৮৯১ জনের মতো প্রার্থী। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৭ জানুয়ারি রোববার।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।