Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
আর্ন্তজাতিক

নির্বাচনী প্রচারণার জন্য ‘মিম ম্যানেজার’ খুঁজছেন বাইডেন

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
নির্বাচনী প্রচারণার জন্য ‘মিম ম্যানেজার’ খুঁজছেন বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও তার ডেপুটি কামালা হ্যারিসের দল নির্বাচনী প্রচারণার জন্য খুঁজছেন একজন ‘মিম ম্যানেজার’। নির্বাচনী ক্যাম্পেইনের অনলাইন উপস্থিতি বাড়ানোর জন্য দলটি মিম তৈরিতে দক্ষ একজনকে খুঁজছেন।

এই কাজের জন্য দেয়া হবে আকর্ষণীয় বেতন। শুক্রবার ( ২৪ মে) এক প্রতিবেদনে নিউ ইয়র্ক পোস্ট এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, কাজের বিবরণ হিসেবে বলা হয়েছে, মিম ম্যানেজারের কাজ হবে পডকাস্টার, ডিজিটাল মিডিয়া কোম্পানি এবং বড় বড় মিম পেজের সঙ্গে সম্পর্ক তৈরি করা এবং তা বজায় রাখা। এজন্য দেয়া হবে ৮৫ হাজার মার্কিন ডলার।

প্রসঙ্গত, ২০২০ সালে প্রখ্যাত সংবাদমাধ্যম ব্লুমবার্গের প্রতিষ্ঠাতা মাইকেল ব্লুমবার্গ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে তার নির্বাচনী প্রচার কৌশল হিসেবে মিম পেজের আশ্রয় নিয়েছিলেন। ইনস্টাগ্রামে তার জন্য পেজটির নাম ছিল ফাকজেরি। যার প্রায় ১ কোটি ৭০ লাখ ফলোয়ার ছিল।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।