Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

নির্বাচনি হলফনামায় যেসব তথ্য দিলেন মাসুদ সাঈদী

admin • 03 Jan 2026, 12:49 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
নির্বাচনি হলফনামায় যেসব তথ্য দিলেন মাসুদ সাঈদী

‎প্রয়াত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ (সদর, নাজিরপুর, ইন্দুরকানী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী। তিনি এবারই প্রথমবারের মতো সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন। নির্বাচনি হলফনামায় মাসুদ সাঈদী জানিয়েছেন, তিনি পেশায় ব্যবসায়ী, তার বার্ষিক আয় ১০ লাখ ৮ হাজার ৬৮৭ টাকা।

 

‎নির্বাচনি হলফনামায় দেয়া তথ্য থেকে জানা গেছে, মাসুদ সাঈদীর স্ত্রীর সম্পদের পরিমাণ ৩৬ লাখ ২৭ হাজার ৯৯৭ টাকা এবং তার ওপর নির্ভরশীলদের বছরে আয় ৮ লাখ ৮৮ হাজার ৫০৯ টাকা।

হলফনামা থেকে আরও জানা যায়, মাসুদ সাঈদীর নামে পিরোজপুর এবং ঢাকার রামপুরা ও শাহবাগ থানায় মোট ৩টি মামলা রয়েছে। এর মধ্যে তিনটিতেই তিনি খালাস ও অব্যাহতি পেয়েছেন। মাসুদ সাঈদীর কাছে নগদ রয়েছে ২৬ হাজার ৮২৩ টাকা এবং ইসলামী ব্যাংক ও ইস্টার্ন ব্যাংক এর তিনটি হিসাবে তার জমানো আছে ২৩ লাখ ৮৯ হাজার ৪২১ টাকা। তার ৪০ হাজার টাকার ইলেকট্রনিক পণ্য ও ৩০ হাজার টাকার আসবাবপত্র রয়েছে।

এছাড়া তার ৬২ লাখ টাকা মূল্যের একটি গাড়ি রয়েছে। তার কাছে ১০ ভরি স্বর্ণ এবং স্ত্রীর কাছে ২০ ভরি স্বর্ণ রয়েছে। পাশাপাশি হলফনামায় মাসুদ সাঈদী উল্লেখ করেছেন, বিদেশি রেমিট্যান্স হিসেবে ৩৮ লাখ ৫৯ হাজার ১৩৩ টাকা রয়েছে তার। এছাড়াও তার মাসকাট ফুড অ্যান্ড বেভারেজ এলএলসি এর ৫ শতাংশ অনারারি শেয়ার রয়েছে। ব্যাংক ও অন্যান্য ক্ষেত্রে ব্যক্তিগত লোন হিসেবে মাসুম সাঈদীর দায় রয়েছে ২০ লাখ টাকা।

‎এছাড়াও রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেওয়া হলফনামায় মাসুদ সাঈদী ইসলামী ব্যাংক, পিএলসি, মৌচাক শাখায় ৩৬ লাখ ৩ হাজার টাকার একটি ঋণ এর কথা উল্লেখ করেন। সর্বশেষ অর্থবছরে মাসুদ সাঈদী ৬ হাজার ৮০৬ টাকা আয়কর প্রদান করেছেন। 

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।