Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

নিম্নচাপে পরিণত হয়েছে লঘুচাপটি

admin • 09 May 2023, 10:05 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
নিম্নচাপে পরিণত হয়েছে লঘুচাপটি

দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ আন্দামান সাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে।আজ (মঙ্গলবার) রাত ৮টার পর সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয় বলে ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন আবহাওয়াবিদ ওমর ফারুক।

এই নিম্নচাপটি শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে পরিণত হবে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর নাম হবে ঘূর্ণিঝড় মোখা।

 

মোখার গতিপথ সম্পর্কে এখনই সুনির্দিষ্ট ধারণা পাওয়া যাচ্ছে না। তবে আশঙ্কা করা হচ্ছে বাংলাদেশ-মিয়ানমার উপকূলের দিকে অগ্রসর হতে পারে সম্ভাব্য ঘূর্ণিঝড়টি।

 

দুপুরের দিকে ভারতের আবহাওয়া বিভাগের (আইএমডি) একটি বুলেটিনে বলা হয়, ১০ মে নিম্নচাপ শক্তি সঞ্চয় করে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ধারাবাহিকভাবে গতিপথ বদলও হতে পারে এই ঘূর্ণিঝড়ের। তবে ঘূর্ণিঝড় মোখা উত্তর-পূর্ব দিকে বাংলাদেশ-মিয়ানমার উপকূলের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।