Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

নিবন্ধন পেল এনপিবি নিউজ

admin • 30 Sep 2025, 10:23 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
নিবন্ধন পেল এনপিবি নিউজ

নতুন প্রজন্মের ডিজিটাল মিডিয়া ‘নিউজ পেজ বিডি - এনপিবি’ জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা অনুযায়ী নিবন্ধন পেয়েছে।

 

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর ) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

 

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা ২০১৭ (সংশোধিত ২০২০) অনুসারে ‘নিউজ পেজ বিডি - এনপিবি’ -এনপিবি’কে নিবন্ধন দেওয়া হয়েছে।

তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা স্বাক্ষরিত ওই সনদে উল্লেখ করা হয়েছে- সরকার নির্ধারিত সব শর্তাবলী মেনে চলার বাধ্যবাধকতা থাকবে এই অনলাইন গণমাধ্যমের।

 

‘সত্য, সরাসরি, সবার আগে’ এই স্লোগানকে ধারণ করে বাজারে এসেছে ডিজিটাল সংবাদমাধ্যম এনপিবি।

 

এরই মধ্যে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের মধ্য দিয়ে পাঠক এবং দর্শকদের আস্থা অর্জন করে চলেছে এনপিবির অনলাইন এবং মাল্টিমিডিয়া বিভাগ। প্রতিদিন গড়ে সংবাদমাধ্যমটিতে খবর দেখছেন ৮০ লাখেরও বেশি মানুষ।

 

শীঘ্রই আনুষ্ঠানিক যাত্রার মাধ্যমে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের মধ্য দিয়ে পাঠক ও দর্শকদের আস্থার প্রতীক হতে চায়, নতুন প্রজন্মের ডিজিটাল সংবাদ মাধ্যম এনপিবি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।