Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণের দাবিতে কুষ্টিয়া ডিসিকে ১১ দলের স্মারকলিপি

admin • 06 Aug 2026, 05:55 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণের দাবিতে কুষ্টিয়া ডিসিকে ১১ দলের স্মারকলিপি

গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধি, অসহনীয় লোডশেডিং এবং নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে কুষ্টিয়া জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে ১১ দলীয় জোট।

 

বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জোট নেতাদের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করে।

 

এর আগে শহরের সাদ্দাম বাজার মোড় থেকে মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে সমাবেশ করে জোটটি। সমাবেশে বক্তারা গ্যাস-বিদ্যুতের দাম কমানো, লোডশেডিং বন্ধ এবং নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

 

পরে জেলা প্রশাসকের প্রশাসনিক কর্মকর্তা ইয়ারুল ইসলামের কাছে স্মারকলিপি হস্তান্তর করা হয়। এ সময় জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা এনামুল হক, এবি পার্টির জেলা আহ্বায়ক বেলাল হোসেনসহ জোটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।