Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
এক্সক্লসিভ

নিজ মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
নিজ মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার

বরগুনার আমতলী উপজেলায় ১৩ বছর বয়সী নিজ মেয়েকে ধর্ষণের অভিযোগে মায়ের দায়ের করা মামলায় ওসমান মোল্লা নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নে এ ঘটনা ঘটেছে।মঙ্গলবার (১২ মে) বিকেলে অভিযুক্ত ওসমান মোল্লাকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১৮ বছর আগে ওসমান মোল্লা বিয়ে করেন। দাম্পত্য জীবনে তার ১৩ বছর বয়সী এক মেয়ে এবং ৮ বছর বয়সী এক ছেলে রয়েছে। ওসমান বিভিন্ন সময়ে একাধিকবার তার মেয়কে ধর্ষণ করেন। তবে গত ২৪ এপ্রিল রাতে ১৩ বছর বয়সী ওই মেয়েকে আবারও ধর্ষণ করলে বিষয়টি তার স্ত্রী টের পায়। পরে সকালে আত্মীয়-স্বজনদের জানালে কৌশলে বাড়ি থেকে পালিয়ে যায় অভিযুক্ত বাবা ওসমান মোল্লা।

দীর্ঘদিন পর আবারও ওসমান মোল্লা তার নিজ বাড়িতে আসেন। পরে ভুক্তভোগী ওই মেয়ের মা দুপুরে বিষয়টি থানা পুলিশকে জানিয়ে একটি অভিযোগ দায়ের করলে, পুলিশ বাড়িতে পৌঁছে অভিযুক্ত ওসমান মোল্লাকে গ্রেফতার করেন।

এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ বলেন, ভুক্তভোগী ওই মেয়ের মা বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। একাধিকবার বাবার ধর্ষণের শিকার হয়েছে বলে পুলিশকে জানিয়েছে ভুক্তভোগী মেয়ে। এ ঘটনায় অভিযুক্ত বাবা ওসমান মোল্লাকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করতে তাকে বুধবার আদালতে পাঠানো হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।