Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

নিজ নির্বাচনী এলাকায় নেতাকর্মীদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

admin • 08 Dec 2023, 12:10 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
নিজ নির্বাচনী এলাকায় নেতাকর্মীদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

গোপালগঞ্জ সফরের দ্বিতীয় দিনে নিজ নির্বাচনী এলাকা কোটালীপাড়ায় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

 

শুক্রবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় টুঙ্গিপাড়া থেকে কোটালীপাড়া পৌঁছান প্রধানমন্ত্রী। পরে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন তিনি। এ সভায় আগামী নির্বাচন নিয়ে দিক নির্দেশনা দিবেন বলে মনে করছেন নেতাকর্মীরা।

 

প্রধানমন্ত্রীর কোটালীপাড়া সফরের সময় তার সঙ্গে বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ সালাহ উদ্দিন জুয়েল ও বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময় উপস্থিত ছিলেন।

 

এর আগে গতকাল বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুরে দুইদিনের ব্যক্তিগত সফরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আসেন প্রধানমন্ত্রী। পরে বিকেলে সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান। পরে তিনি নিজ বাসভবনে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এবং সেখানে রাত্রী যাপন করেন।

 

এদিকে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। তাদের আশা, এ সফরে জাতীয় নির্বাচনের দিকনির্দেশনা দেবেন আওয়ামী লীগ সভাপতি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।