Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

নিজ ইচ্ছায় বিয়ে করায় মেয়েকে গুলি করে হত্যা করলো বাবা

admin • 24 Jan 2023, 07:53 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
নিজ ইচ্ছায় বিয়ে করায় মেয়েকে গুলি করে হত্যা করলো বাবা

নিজের ইচ্ছায় বিয়ে করায় আদালতের সামনে ১৯ বছর বয়সী মেয়েকে গুলি করে হত্যা করেছে বাবা। পাকিস্তানের করাচি শহরের আদালত প্রাঙ্গনে সোমবার এ ঘটনা ঘটে। করাচির সিনিয়র পুলিশ সুপার সাব্বির আহমেদ সেতার এ তথ্য জানিয়েছেন। খবর দ্য ডনের

এ ঘটনায় পুলিশের একজন এবং আরও একজন সাধারণ জনতা আহত হয়েছে। পরে তাদের উদ্ধারে করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে গুলিতে নিহত মেয়েটিরও মরদেহ নিয়ে যাওয়া হয়।

এঘটনা মেয়েটির বাবা আমিন জান মাসুদ (৬৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। এবং তার কাছে থাকে অস্ত্রটিও পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।  এ ঘটনা প্রকাশিত হওয়ার সময় কোনো মামলা দায়ের করা হয়নি।

কী কারণে ওই বাবা মেয়েকে হত্যা করেছে তার বিস্তারিত জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে আদালত প্রাঙ্গনে গুলির ঘটনায় দায়িত্ব অবহেলার দায়ে পুলিশের এক সদস্যকে বরখাস্ত করা হয়েছে।

১৯ বছরের ওই তরুণী নিজ ইচ্ছায় একজন ডাক্তারকে বিয়ে করেন। কিন্তু এতে বাবার অনুমতি না থাকায় নিজের সম্মান বাঁচানোর জন্য মেয়েকে তিনি হত্যা করেন। কারণ মেয়ে যাকে বিয়ে করেছেন সে ডাক্তার কিনা এ নিয়ে বাবার সন্দেহ জাগে।

সুত্র: দ্য ডন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।