Thursday, 3 September 2026
শিরোনাম
ক্রিকেট খেলাধুলা

নিউজিল্যান্ডকে উড়িয়ে সিরিজ জিতে নিল ভারত

admin • 21 Jan 2023, 07:51 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
নিউজিল্যান্ডকে উড়িয়ে সিরিজ জিতে নিল ভারত

নিজেদের মাঠে ভারতের আধিপত্য চলছেই। শ্রীলঙ্কার পর এবার নিউজিল্যান্ডকেও উড়িয়ে দিল রোহিতের দল। এক ম্যাচ বাকি থাকতেই কিউইদের বিপক্ষে সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিকরা। এবার লঙ্কানদের মতো লাথামের দলকেও হোয়াইটওয়াশের পালা।

টস হেরে ব্যাটিংয়ে নেমে ১৫ রানের মধ্যেই ৫ উইকেট হারায় নিউজিল্যান্ড। শুরুর এই বিপর্যয় পরে কিছুটা কাটিয়ে ওঠা গেলেও নিউজিল্যান্ড ৩৪.৩ ওভারেই গুটিয়ে গেল ১০৮ রানে। যে রান ২০.১ ওভারেই পেরিয়ে গেল ভারত। হারাল মাত্র ২ উইকেট।

৮ উইকেটের বড় জয়ে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত। উইকেটে ছিল ঘাসের ছোঁয়া। সিম মুভমেন্ট পেয়ে ফাস্ট বোলিংয়ের অসাধারণ প্রদর্শনী মেলে ধরলেন ভারতের পেসাররা। তাতে পুড়ে খাক হলো নিউ জিল্যান্ডের ব্যাটিং

নিউ জিল্যান্ডের প্রথম ৭ উইকেট নেন ভারতের চার পেসার মিলে। পরের ৩টি ভাগ করে নেন দুই স্পিনার। ১৮ রানে ৩ উইকেট নিয়ে দলের সফলতম বোলার মোহাম্মদ শামি।

নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ রান করেন গ্লেন ফিলিপস। ৫২ বলে ৩৬ রান করেন এই ডানহাতি ব্যাটসম্যান। অন্যদিকে ৩৯ বলে ২৭ রান করেন স্যান্টনার।

জবাবে রোহিত শর্মা ৫১ বলে ৫০ রান করে আউট হন। কোহলি বিদায় নেন ৯ বলে ১১ করে। শুভমন গিল ৫৩ বলে ৪০ রান করে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।