Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
আর্ন্তজাতিক এক্সক্লসিভ

নিউইয়র্কে দুই বাসের সংঘর্ষে আহত ১৮

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
নিউইয়র্কে দুই বাসের সংঘর্ষে আহত ১৮

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে দুই বাসের সংঘর্ষে ১৮ জন আহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (৬ জুলাই) সন্ধ্যায় ডাউনটাউন ম্যানহাটনে ছাদখোলা বাসের সঙ্গে আরেকটি বাসের সংঘর্ষ হলে আহতের ওই ঘটনা ঘটে।

শুক্রবার (৭ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার পর এই দুর্ঘটনাটি ঘটে বলে কর্মকর্তারা জানিয়েছেন। দুর্ঘটনার সময় উভয় বাসই যাত্রীতে পূর্ণ ছিল বলে মনে করা হচ্ছে।

এক সংবাদ সম্মেলনে ফায়ার বিভাগের কর্মকর্তারা বলেছেন, সংঘর্ষের কারণ এখনও নির্ধারণ করা যায়নি। দুর্ঘটনার পর মানুষকে উদ্ধার করতে দড়ি ও মই ব্যবহার করা হয়। এছাড়া সম্ভাব্য আঘাতের খোঁজে আরও ৬৩ জনের অবস্থা ‘মূল্যায়ন’ করছেন কর্মকর্তারা।

দমকল বিভাগের কর্মকর্তারা বলেছেন, আহতদের কারও আঘাত প্রাণঘাতী বলে মনে হচ্ছে না। আহত বেশিরভাগ যাত্রীই কাটা, ক্ষত, স্ক্র্যাপ, ফ্র্যাকচার এবং মাথা ও ঘাড়ে আঘাত পেয়েছেন।

দুর্ঘটনাকবলিত বাসের যাত্রী ইশরাক জাহান বিবিসির মার্কিন সহযোগী সিবিএস নিউজের কাছে দুর্ঘটনার বর্ণনা দিয়েছেন। তিনি বলছেন, ‘আমি আমার পাশের নারীর চিৎকার শুনতে পাই, তাই আমি সামনে তাকাই এবং বাসটিকে আমাদের দিকে দ্রুতগতিতে এগিয়ে আসতে দেখি।’

তার ভাষায়, ‘আমি এক সেকেন্ডের জন্য সব জায়গায় গ্লাস দেখেছি। মনে হচ্ছিল, সত্যি সত্যি আমি যেন কোনো সিনেমা দেখছি... আমি রক্ত ​​দেখেছি। পরে আমি দ্রুত ৯১১ নম্বরে কল করি।’

বিবিসি বলছে, দুর্ঘটনার পর বৃহস্পতিবার রাতে ওই দু’টি বাস দুর্ঘটনাস্থলেই রয়ে গেছে।

এফডিএনওয়াই ডেপুটি চিফ কেভিন মারফি উদ্ধার তৎপরতার প্রশংসা করে বলেছেন: ‘যখনই দু’টি বাস দুর্ঘটনার শিকার হয়, তখন সেখানে উল্লেখযোগ্য সংখ্যক রোগী থাকে যাদের সম্ভবত জরুরি ভিত্তিতে চিকিৎসা করার দরকার পড়ে।’

তার ভাষায়, ‘এখানে সেই পরিমাণ লোক দেখে আমি মনে করি উদ্ধারকারী ইউনিটগুলো দ্রুত বাস থেকে নামিয়ে এবং উপযুক্ত স্থানে নিয়ে যাওয়ার জন্য খুব ভালো কাজ করেছে।’

সুত্র:বিবিসি
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।