Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
আর্ন্তজাতিক

নারীর চোখ থেকে বের হলো ৬০টি জীবন্ত কৃমি

• • পঠিত 22 বার
শেয়ার করুন:
নারীর চোখ থেকে বের হলো ৬০টি জীবন্ত কৃমি

নারীর চোখে অস্ত্রপোচার করে ৬০টির বেশি জীবিত কৃমি বের করলেন চিকিৎসকরা। এমন ঘটনা ঘটেছে চীনে। ব্রিটিশ সংবাদমাধ্যম মিররের প্রতিবেদনে বলা হয়, অস্ত্রোপচার হওয়া ওই নারীর পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

 

ওই নারীর চোখে চুলকানি ছিল। পরে যন্ত্রণা আরও বেড়ে গেলে চোখ ঘষার পর তিনি দেখতে পারেন যে, একটি কৃমি বের হয়েছে। এরপরই চীনের কুনমিং শহরের ওই নারী হাসপাতালে ভর্তি হন।

 

পরে ওই নারীর চোখে পরীক্ষা চালিয়ে হতবাক হয়ে যান চিকিৎসকরাও। তাঁরা দেখতে পান যে, ওই নারীর চোখের মণি ও পাতার মধ্যে জীবিত কৃমি রয়েছে। পরে অস্ত্রোপচার চালিয়ে ওই নারীর ডান চোখ থেকে ৪০টির বেশি ও বাঁ চোখ থেকে ১০টির বেশি কৃমি বের করা হয়। চিকিৎসকরা জানান, ওই নারীর চোখ থেকে ৬০টির বেশি জীবিত কৃমি বের করা হয়েছে।

 

এই অস্ত্রোপচারের নেতৃত্ব দেওয়া চিকিৎসক গুয়ান বলেন, এমন ঘটনা বিরল। চিকিৎসকদের ধারণা, নারীটি ফিলারিওডিয়া ধরনের গোলকৃমি দ্বারা সংক্রামিত হয়েছিল। এটি সাধারণত মাছির মাধ্যমে ছড়ায়।

 

তবে ওই নারী ধারণা করছেন যে, কুকুর বা বিড়ালের থেকে তাঁর দেহে এ কৃমি প্রবেশ করেছে। অস্ত্রোপচারের পর চিকিৎসকরা ওই নারীকে প্রতিনিয়ত পরীক্ষা-নিরীক্ষার মধ্যে থাকার পরামর্শ দিয়েছেন।

-মিরর
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।