Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
আর্ন্তজাতিক

নারীদের বেশি সন্তান নিতে আহ্বান জানিয়ে কাঁদলেন কিম (ভিডিও)

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
নারীদের বেশি সন্তান নিতে আহ্বান জানিয়ে কাঁদলেন কিম (ভিডিও)

জন্ম হার কমে যাওয়ায় চিন্তিত হয়ে পড়েছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। সম্প্রতি এক অনুষ্ঠানে তাকে আবেগ তাড়িত হতে দেখে গেছে। ওই অনুষ্ঠানে তিনি নারীদের আরও অধিক সন্তান নেয়ার আহ্বান জানান। খবর এনডিটিভি

কিম জং উনের কান্না করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। যাতে দেখা গেছে কিম নিচের দিকে তাকিয়ে আছেন। এ সময় তাকে খুব বিষণ্ন দেখা গেছে। ওই অনুষ্ঠানে আগতরা কিমের এই অবস্থা দেখে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে ছিলেন।

গত রোববার মায়েদের এক অনুষ্ঠানে যোগ দিয়ে কিম বলেন, সন্তান পালন করা গৃহস্থলি কাজের অংশ। মায়েদের উচিত আরও অধিক সন্তান নেয়া।

https://twitter.com/i/status/1732130034863800647

ওই অনুষ্ঠানে কিম জাতি গঠনে মায়েদের অবদানের কথা তুলে ধরে তাদের ধন্যবাদ জানান। কিম বলেন, রাষ্ট্রীয় কাজে অনেক ব্যস্ত থাকতে হয় এবং অনেক কঠিন সময় পার করতে হয়। তবে আমি সব সময় মায়েদের কথা চিন্তা করি।

জাতিসংঘের জনসংস্থা বিষয়ক সংস্থা চলতি বছরের এক প্রতিবেদনে জানিয়েছে, উত্তর কোরিয়ায় জন্মগ্রহণের হার ১.৮ শতাংশ। যা গত কয়েক দশকের তুলনায় অনেক কম। তবে উত্তর কোরিয়ার পার্শ্ববর্তী দেশগুলোতে জন্মহার অনেক ভালো।

উত্তর কোরিয়ায় গত বছর জন্মহার ছিল মাত্র ০.৭৮ শতাংশ। অন্যদিকে জাপানে ছিল ১.২৬ শতাংশ।

উত্তর কোরিয়াতে বর্তমানে ২ কোটি ৫ লাখ জনসংখ্যা রয়েছে। তবে ১৯৯০ সালের দুর্ভিক্ষের পর দেশটিতে ক্রমাগতভাবে জন্মহার কমছে।

  সুত্র:এনডিটিভি
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।