Wednesday, 4 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
আর্ন্তজাতিক

নারীদের অন্তঃসত্ত্বা করতে পারলেই মিলবে ১৭ লাখ টাকা!

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
নারীদের অন্তঃসত্ত্বা করতে পারলেই মিলবে ১৭ লাখ টাকা!

বন্ধ্যা নারীদের অন্তঃসত্ত্বা করতে পারলেই ছিল ১৩ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় ১৭ লাখ টাকা) রোজগারের সুযোগ। আবার না পারলেও ছিল পাঁচ লাখ রুপির ( বাংলাদেশি মুদ্রায় ৭ লাখ টাকা) সান্ত্বনা পুরস্কার। ভারতের বিহারে বেশ কিছু দিন ধরেই সক্রিয় ছিল এমনই এক চক্র ৷ শেষ পর্যন্ত ওই চক্রের ৮জনকে নওয়াদা জেলা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি-তে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, ওই চক্রের পক্ষ থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিভিন্ন পুরুষের সঙ্গে যোগাযোগ করা হত৷ অল ইন্ডিয়া প্রেগন্যান্ট জব সার্ভিস নামে এই প্রতারণা চক্র চলত৷ পুরুষদের প্রস্তাব দিয়ে বলা হত, সন্তান ধারণ করতে পারেননি এমন নারীদের অন্তঃসত্ত্বা করে দিতে পারলেই ১৩ লাখ রুপি দেওয়া হবে৷

 

আগ্রহী পুরুষদের থেকে এর জন্য ৭৯৯ রুপি করে রেজিস্ট্রেশন ফি নেওয়া হতো। এরপর সিকিউরিটি ফির নামে ৫ থেকে ২০ হাজার রুপি নেওয়া হতো। তবে এরা কতজনের সঙ্গে এমন প্রতারণা করেছে তা এখনো জানায়নি পুলিশ। অভিযুক্ত ব্যক্তিদের ফোন থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে অনেকের সঙ্গে কথা বলছে পুলিশ।

 

বিহারের নওয়াদা জেলার পুলিশ সুপার কল্যাণ আনন্দ জানিয়েছেন, নারীদের অন্তঃসত্ত্বা করতে না পারলেও ৫ লক্ষ অন্তত দেওয়া হবে বলেও পুরুষদের আশ্বস্ত করা হত৷

 

এই চক্রের খবর পেয়েই নওয়াদা জেলায় তল্লাশি চালায় বিহার পুলিশের বিশেষ তদন্তকারী দল৷ তল্লাশি অভিযানে ওই চক্রেরমোবাইল ফোন এবং প্রিন্টার উদ্ধার করেছে পুলিশ৷ ওই চক্রের মূল হোতাকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে পুলিশ জানিয়েছে, এটি একটি সাইবার প্রতারণা চক্রের অংশ৷

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।