Thursday, 3 September 2026
শিরোনাম
সারা দেশ

নারায়ণগঞ্জে কালচারাল অফিসার রুনা লায়লাকে বিদায় সংবর্ধণা

admin • 15 Jan 2025, 07:34 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
নারায়ণগঞ্জে কালচারাল অফিসার রুনা লায়লাকে বিদায় সংবর্ধণা
 নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি’র কালচারাল অফিসার রুনা লায়লা’র বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ১৪ জানুয়ারি(মঙ্গলবার) বিকেলে শিল্প কলার সেমিনার কক্ষে এ আয়োজন করা হয়।   অনুষ্ঠানে কাব্যছন্দ সাহিত্য ও সংস্কৃতি চর্চা কেন্দ্র, কবিয়াল ফাউন্ডেশন, মায়ের আঁচল সাহিত্য সামাজিক পরিষদ ও বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সম্মিলিতভাবে রুনা লায়লাকে ফুল দিয়ে বিদায়ী শুভেচ্ছা জানানো হয়।   এসময় উপস্থিত ছিলেন- কবি মোঃ শফিকুল ইসলাম আরজু, কবি মাসুদ রানা লাল, কবি জহিরুল ইসলাম মিন্টু, কবি হারুন অর রশিদ সাগর, কবি জামিল হোসেন, কবি শুক্কুর মাহমুদ জুয়েল ও মিঠুন।   বিদায়ী এ সংবর্ধনা অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা শহরের অনেক কবি, সাহিত্যিক, নাট্যকর্মী,সংগীত শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সকলেই তার কর্মময় জীবনের উত্তরোত্তর সফলতা কামনা করেন।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।