Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জাতীয়

নামাজ পড়তে গিয়ে হারিয়েছেন অটোরিকশা, কিনে দিলেন তাসরিফ

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
নামাজ পড়তে গিয়ে হারিয়েছেন অটোরিকশা, কিনে দিলেন তাসরিফ

নামাজ পড়তে গিয়ে অটোরিকশা হারানো প্রতিবন্ধী রশিদের পাশে দাঁড়িয়েছেন দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও সমাজ সেবক তাসরিফ খান।

 

শনিবার (২৫ মার্চ) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে আব্দুর রশিদকে সঙ্গে নিয়ে একটি ভিডিও শেয়ার করেন তাসরিফ। সেখানে লেখেন, ‘মসজিদে নামাজে থাকা অবস্থায় অসহায় রশিদ ভাইয়ের উপার্জনের একমাত্র সম্বল অটোরিকশাটা চুরি হয়ে গিয়েছিল। আমি আমার সাধ্যমতো উনাকে একটা অটোরিকশা কিনে দিচ্ছি।’

 

এর আগে সংবাদ মাধ্যমে রশিদের অসহায়ত্বের খবর দেখে শনিবার (২৫ মার্চ) বিকেলে গাজীপুরের শ্রীপুর উপজেলায় মাওনা চৌরাস্তায় যান তাসরিফ খান। সেখান থেকে আব্দুর রশিদকে তাসরিফের ব্যক্তিগত গাড়িতে তুলে গাজীপুর মহানগরের টঙ্গীর কলেজ গেট এলাকায় নিয়ে যান। সেখানে তাসরিফ স্কোয়াড গাজীপুর টিমের সদস্যরা তাসরিফের উপস্থিতিতে পা হারানো অটোরিকশাচালক আব্দুর রশিদের কাছে একটি অটোরিকশা হস্তান্তর করেন।

 

অটোরিকশা চালক আব্দুর রশিদ জানান, ছোট বয়সে একটি দুর্ঘটনায় এক পা হারাতে হয় তার। বৃহস্পতিবার (২৩ মার্চ) ঘরে ২১ দিন বয়সী শিশু সন্তান, ২ বছর বয়সী ছেলে, স্ত্রী, মা ও বাবাকে রেখে উপার্জনের জন্য অটোরিকশা নিয়ে বের হয়েছিলেন। তার অটোরিকশার উপার্জনেই চলে সংসার খরচ।

 

সারাদিনের উপার্জনের টাকায় ইফতার তৈরির খাবার কেনার কথা ছিল। গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার মাওনা চৌরাস্তার পুকুর পাড় জামে মসজিদের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওপর অটোরিকশাটি রেখে আসরের নামাজ পড়তে যান। নামাজ শেষে রেখে যাওয়া অটোরিকশা না পেয়ে অসহায় হয়ে পড়েন। মাথায় ভর করে চুরি যাওয়া অটোরিকশা মেরামতের জন্য আশা এনজিও থেকে নেওয়া ষাট হাজার টাকার সাপ্তাহিক ১ হাজার ৫০০ টাকার কিস্তি ও আট সদস্যের সংসার খরচের।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।