Tuesday, 3 November 2026
শিরোনাম
করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া রাস্তায় আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ৮০ লাখ টাকা ‘ঘুষ দাবি’, দুদকের ফাঁদে হাতেনাতে আটক সার্ভেয়ার রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
আর্ন্তজাতিক

নাইজেরিয়ায় পদদলিত হয়ে ৩৫ শিশুর মর্মান্তিক মৃত্যু

• • পঠিত 15 বার
শেয়ার করুন:
নাইজেরিয়ায় পদদলিত হয়ে ৩৫ শিশুর মর্মান্তিক মৃত্যু

নাইজেরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইবাদান শহরে ক্রিসমাস ফান ফেয়ারে পদদলিত হয়ে ৩৫ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় আরো ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

দেশটির পুলিশ জানিয়েছে, মেলার আয়োজকরা নগদ অর্থ ও খাবার দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার কারণে লোকজনের ঢুকতে হুড়োহুড়ি লেগে যায়। এতে প্রচন্ড ভীড়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

 

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, অনুষ্ঠানস্থলে পাঁচ হাজারেরও বেশি শিশু জড়ো হয়েছিল ও মেলার আয়োজকরা অনুষ্ঠান শুরু করার আগেই এই দুর্ঘটনা ঘটে।

 

ওয়ো রাজ্য সরকার জানিয়েছে, বুধবার ইবাদান শহরের বাশোরুন জেলার ইসলামিক হাই স্কুলে মেলার আয়োজন করা হয়েছিল। দুর্ঘটনার পর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও তিনি জানান। যারা এখনো সন্তানদেন খোঁজ পাননি তাদের শহরের হাসপাতালে খোঁজ নেয়ার আহ্বান জানিয়েছেন কর্তৃপক্ষ।

 

পুলিশ জানিয়েছে, এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে মেলার প্রধান আয়োজকও আছেন।

 

এদিকে, নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা টিনুবু এই ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। সেই সঙ্গে তিনি এই ঘটনার সুষ্ঠ তদন্তের নির্দেশ দিয়েছেন।

 

ক্ষতিগ্রস্ত কয়েকটি পরিবারের অভিভাবকরা সাংবাদিকদের জানিয়েছেন, তারা তাদের সন্তানদের সঙ্গে বছরের শেষের ক্রিসমাস ‘ফান ফেয়ার’ ভেন্যুতে একত্রিত হওয়ার জন্য অনুষ্ঠান শুরু হওয়ার পাঁচ ঘন্টা আগেই উপস্থিত হয়েছিলেন। তারা নগদ অর্থ এবং খাবারের আশায় সেখানে গিয়েছিলেন। কারণ, আয়োজকরা ৫ হাজার শিশুর প্রত্যেককে অর্থ ও অংশগ্রহণকারীদের জন্য বিনামূল্যে খাবার সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।