Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

নরসিংদীতে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে হত্যা

admin • 29 May 2024, 07:51 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
নরসিংদীতে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে হত্যা

নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহাবুবুল হাসান মাহাবুবকে (৪০) কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। এসময় তাকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে আহত হয় সাইদ হাসান পাপ্পু (৩৮) নামে তার এক সহযোগী। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২৮ মে) রাতে স্থানীয় সময় ১২টা ৩০ মিনিটে মাধবদী থানার ভগিরথপুর এলাকার শাহী ঈদগাহ সামনে এই ঘটনা ঘটে। নিহত মাহাবুবুল হাসান সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের ভগিরথপুর এলাকার আমিন উদ্দিনের ছেলে এবং মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের দুইবারের সাবেক চেয়ারম্যান ছিলেন।

স্থানীয়রা জানায়, ভগিরথপুরে অবস্থিত তার ‘রাজনৈতিক কার্যালয়’ থেকে কাজ শেষে বাড়ি ফিরছিলেন তিনিসহ বেশ কয়েকজন। এসময় আগে থেকেই ওৎপেতে থাকা দূর্বৃত্তরা তাকে লক্ষ্য করে প্রথমে গুলি এবং পরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুত্বর জখম করে। এসময় তাকে বাঁচাতে গিয়ে পাপ্পু নামে এক সহযোগী গুলিবিদ্ধ হয়ে আহত হয়।

পরে আশপাশের লোকজন তাদেরকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাহাবুবুলকে মৃত ঘোষণা করেন।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনসহ হত্যার কারণ অনুসন্ধানে নেমেছে পুলিশ। এ ঘটনায় ৬ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।