Tuesday, 3 November 2026
শিরোনাম
করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া রাস্তায় আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ৮০ লাখ টাকা ‘ঘুষ দাবি’, দুদকের ফাঁদে হাতেনাতে আটক সার্ভেয়ার রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
আর্ন্তজাতিক

নয়াদিল্লির ৪৪টি স্কুলে বোমা হামলার হুমকি

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
নয়াদিল্লির ৪৪টি স্কুলে বোমা হামলার হুমকি

ভারতের রাজধানী নয়াদিল্লিতে ৪০টিরও বেশি স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। ইমেইলের মাধ্যমে দেওয়া এই হুমকির পর স্কুলগুলোতে আতঙ্কের সৃষ্টি হয় এবং শিক্ষার্থীদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।

 

সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, এরইমধ্যে শিক্ষার্থীতে বাড়িতে ফেরত পাঠানো হয়েছে এবং এ বিষয়ে পুলিশকেও জানানো হয়েছে। ইমেইলে এসব বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। এনডিটিভি ওই মেইলের একটি কপি পেয়েছে।

 

ইমেইলটি রোববার রাত ১১টা ৩৮মিনিটে পাঠানো হয়েছে। সেখানে দাবি করা হয়েছে, ভবনের ভেতর একাধিক বোমা রাখা হয়েছে। ইমেইলে আরও লেখা হয়েছে, বোমাগুলো অনেক ছোট এবং তা অনেক ভালোভাবে লুকিয়ে রাখা হয়েছে।

 

যে ব্যক্তি ইমেইল করেছেন তিনি বোমা নিষ্ক্রিয় করতে ৩০ হাজার ডলার দাবি করেছেন। ইমেইলে আরও লেখা হয়েছে, এসব বোমায় ভবনের বেশি ক্ষতি হবে না কিন্তু এতে অনেকজন আহত হবে। দিল্লি পুলিশ ইতোমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে।

 

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বোমা হামলার সতর্কতার খবর সকালে ছড়িয়ে পড়ে যখন স্কুল বাস আসতে শুরু করে এবং অভিভাবকরা তাদের বাচ্চাকে নামিয়ে দিতে আসেন।

 

সকাল ৬টা ১৫ মিনিটে জিডি গোয়েনকা স্কুল থেকে দিল্লি ফায়ার ডিপার্টমেন্ট প্রথম বোমা হামলা হুমকির ফোন পায়। এরপর ফোন আসে ডিপিএস আরকে পুরাম থেকে সকাল ৭টা ৬ মিনিটে।

 

ফোন পেয়েই বোমা নিষ্ক্রিয় দল, স্থানীয় পুলিশ, ফায়ার নির্বাপক কর্মকর্তাসহ স্কুলগুলোতে তল্লাশি শুরু করা। পুলিশের একজন কর্মকর্তা বলেছেন, এখন পর্যন্ত সন্দেহভাজন কিছু পাওয়া যায়নি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।