Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

নবাবপুরে গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট

admin • 13 Apr 2023, 11:50 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
নবাবপুরে গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট

রাজধানীর নবাবপুরের সুরিটোলায় একটি টিনশেড গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রাত ১০টা ৮ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

 

আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পাঠানো হয়েছে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট।

 

ফায়ার সার্ভিস অধিদপ্তরের ডিউটি অফিসার রাফি আল ফারুক ঢাকা পোস্টকে বলেন, নবাবপুর মার্কেটের ডিসেন্ট বেকারির পাশের একটি গোডাউনে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।