Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
এক্সক্লসিভ

নবাবপুরের আগুন নিয়ন্ত্রণে যোগ দিল সেনাবাহিনী

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
নবাবপুরের আগুন নিয়ন্ত্রণে যোগ দিল সেনাবাহিনী

রাজধানীর নবাবপুরের সুরিটোলায় একটি টিনশেড গোডাউনের আগুন নিয়ন্ত্রণে সম্মিলিতভাবে কাজ করছে সেনাবাহিনী। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট কাজ করছে।

 

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রাত ১১টা ২২ মিনিটে এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

 

আইএসপিআর জানায়, নবাবপুরে আগুন নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনী সম্মিলিতভাবে কাজ করছে ।

 

এর আগে বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রাত ১০টা ৮ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পাঠানো হয়েছে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট।

 

ফায়ার সার্ভিস অধিদপ্তরের ডিউটি অফিসার রাফি আল ফারুক দ্যা মিরর অব বাংলাদেশকে  বলেন, নবাবপুর মার্কেটের ডিসেন্ট বেকারির পাশের একটি গোডাউনে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।