Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
আর্ন্তজাতিক

নববর্ষ উদযাপন করবে না পাকিস্তান

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
নববর্ষ উদযাপন করবে না পাকিস্তান

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজাবাসীর সঙ্গে সংহতি প্রকাশের অংশ হিসেবে ২০২৪ সালের নববর্ষ উদযাপনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে পাকিস্তান। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) জাতির উদ্দেশে সংক্ষিপ্ত এক ভাষণে দেশবাসীকে এবার নববর্ষ উদযাপন না করার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকার। খবর এনডিটিভির।

আনোয়ারুল হক বলেন, ফিলিস্তিনের ভয়াবহ ও উদ্বেগজনক পরিস্থিতির কথা মাথায় রেখে এবং আমাদের ফিলিস্তিনি ভাই ও বোনদের সঙ্গে সংহতি প্রকাশের জন্য এই বছর নববর্ষের উদযাপানের যে কোনো অনুষ্ঠানের ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করা হবে।

তিনি বলেন, ইসরায়েলি বাহিনীর হাতে এখন পর্যন্ত ২১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যা সহিংসতা ও অবিচারের সব সীমা ছাড়িয়ে গেছে। ৭ অক্টোবর থেকে ইসরায়েলি বোমাবর্ষণ শুরু হওয়ার পর থেকে প্রায় ৯ হাজার শিশু নিহত হয়েছে।

পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান আরও বলেন, গাজা ও পশ্চিম তীরের নিরপরাধ শিশু ও নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর গণহত্যার ঘটনায় সমগ্র পাকিস্তানি জাতি ও মুসলিম বিশ্ব ব্যথিত। গাজা যুদ্ধ শুরু হওয়ার পর দুবার সহায়তা প্যাকেজ পাঠিয়েছে পাকিস্তান। তৃতীয় প্যাকেজ পাঠানোর তোড়জোড় চলছে বলেও জানান তিনি।

আনোয়ারুল হক বলেন, ফিলিস্তিনে সময় মতো সহায়তা প্রদান এবং গাজায় আহত মানুষদের সরিয়ে নিতে পাকিস্তান জর্ডান ও মিসরের সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছে। এ ছাড়া পাকিস্তান বিভিন্ন বৈশ্বিক ফোরামে ফিলিস্তিনি জনগণের দুর্দশার কথা তুলে ধরার চেষ্টা করছে। ইসরায়েলি হামলা বন্ধ করতে ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।