Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

নবনিযুক্ত সহকারী অ্যাটর্নি জেনারেলকে কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার ফুলেল শুভেচ্ছা

admin • 15 Nov 2025, 08:14 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
নবনিযুক্ত সহকারী অ্যাটর্নি জেনারেলকে কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার ফুলেল শুভেচ্ছা

কুষ্টিয়া জেলা সমিতি–ঢাকার যুগ্ম ধর্ম সচিব অ্যাডভোকেট রেজাউল ইসলামকে সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নবনিযুক্ত হওয়ায় ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানিয়েছে সমিতি।

নতুন দায়িত্বপ্রাপ্ত এই আইনজীবীকে ঘিরে সমিতির সদস্যদের মধ্যে ছিল উচ্ছ্বাস। এর আগে সমিতির নির্বাহী পরিষদের অষ্টম সভা অনুষ্ঠিত হয়। সংগঠনটির সভাপতি ও এশিউর গ্রুপের চেয়ারম্যান মো. শেখ সাদীর সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন মহাসচিব মো. আবুল হোসেন।

সভায় সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে প্রাণবন্ত আলোচনা হয় এবং বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভার অন্যতম ঘোষণা হিসেবে জানানো হয়, আগামী ২৩ জানুয়ারি ২০২৬ তারিখে সমিতির সদস্যদের নিয়ে বার্ষিক বনভোজন ও আনন্দ আয়োজন অনুষ্ঠিত হবে। এবারের ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে সবুজ-শান্ত পরিবেশে ঘেরা ৩০০ ফিটের জিন্দা পার্ক।

সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠানটি স্মরণীয় করে তুলতে প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে বলে সভা সূত্রে জানা গেছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।