Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

নতুন লোগো উন্মোচন করল কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন

admin • 01 Dec 2025, 03:30 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
নতুন লোগো উন্মোচন করল কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন
কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন (কে ইউ জে), রেজিঃ নং খুলনা-২০৬৯, তাদের সংগঠনের পূর্বে ব্যবহৃত লোগো পরিবর্তন করে নতুন আধুনিক ও আকর্ষণীয় লোগো অনুমোদন করেছে। সম্প্রতি কার্যনির্বাহী কমিটির সভায় সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে লোগো পরিবর্তনের এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সংগঠনের সভাপতি নজরুল ইসলাম মুকুল এবং সাধারণ সম্পাদক মোকাদ্দেস হোসেন সেলিম জানান, পুরোনো লোগোটি সময়ের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় এবং বিভিন্ন মাধ্যমে বিভ্রান্তি তৈরি হওয়ায় এটি পরিবর্তনের প্রয়োজন দেখা দেয়। নতুন লোগোটি সাংবাদিকদের পেশাদার মর্যাদা, নৈতিকতা ও ঐক্যকে আরও সুস্পষ্টভাবে তুলে ধরবে বলে তারা জানান।
নেতৃবৃন্দ বলেন, এখন থেকে সকল অফিসিয়াল কাজে—লেটারহেড, পরিচয়পত্র, ব্যানার, সংবাদ বিজ্ঞপ্তি, ওয়েবসাইট, সামাজিক যোগাযোগমাধ্যম, সরকারি দপ্তরে দাখিল করা নথি এবং অফিসিয়াল যোগাযোগ—সবক্ষেত্রে শুধুমাত্র নতুন লোগো ব্যবহার করতে হবে। পুরোনো লোগো ব্যবহার করা যাবে না।
এছাড়া নতুন লোগো অনুমোদনের সিদ্ধান্ত শ্রম দপ্তরসহ সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানকে অবহিত করার প্রক্রিয়া চলছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। জনসাধারণ, গণমাধ্যম প্রতিষ্ঠান, জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিকবৃন্দ এবং সংশ্লিষ্ট সকলকে নতুন লোগো ব্যবহারে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।