Thursday, 5 November 2026
শিরোনাম
অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি
এক্সক্লসিভ

নতুন নোট কালোবাজারে বিক্রি বন্ধে আইনি নোটিশ

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
নতুন নোট কালোবাজারে বিক্রি বন্ধে আইনি নোটিশ

সরকারিভাবে ছাপানো নতুন নোট কালোবাজারে বিক্রি বন্ধে গভর্নরকে আইনি নোটিশ দিয়েছেন এক আইনজীবী। আজ বৃহস্পতিবার (৭ মে) অ্যাডভোকেট আনোয়ার হোসেন ডাকযোগে এই আইনি নোটিশ পাঠান।

অ্যাডভোকেট আনোয়ার হোসেন নিজেই এ বিষয় নিশ্চিত করেছেন। তিনি বলেন, দীর্ঘদিন যাবৎ লক্ষ্য করা যাচ্ছে, বাংলাদেশ ব্যাংক কর্তৃক ছাপানো নতুন নোট অসাধু ব্যক্তি দালাল চক্র— কিছু ব্যাংক কর্মকর্তার যোগসাজশে সংগ্রহ করে সাধারণ জনগণের কাছে খোলা বাজারে দর কষাকষির মাধ্যমে অতিরিক্ত মূল্যে বিক্রি করে যাচ্ছে। বিশেষ করে ঈদ ও বিভিন্ন ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে এই অবৈধ কার্যক্রম ব্যাপকভাবে বৃদ্ধি পায়। গত ঈদে ব্যাংক থেকে অ্যাকাউন্ট হোল্ডাররা ব্যাংকে নতুন টাকা সংগ্রহ করতে গিয়ে খালি হাতে ফেরত এসেছেন। 

নোটিশে আরও বলা হয়, এই ধরনের কর্মকাণ্ড দেশের প্রচলিত আইন, আর্থিক শৃঙ্খলা, সাধারণ জনগণের ন্যায্য অধিকার ও স্বার্থের পরিপন্থি এবং শাস্তিযোগ্য অপরাধ। যার দায় বাংলাদেশ ব্যাংক কোনোভাবেই এড়াতে পারে না। অথচ দেশের কেন্দ্রীয় ব্যাংক হিসাবে মুদ্রা ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণের দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের ওপর ন্যস্ত থাকা সত্ত্বেও এই অবৈধ কার্যক্রম প্রতিরোধে দৃশ্যমান কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। যা জনস্বার্থের পরিপন্থি ও দায়িত্ব পালনের চরম অবহেলার শামিল।

নোটিশ পাওয়ার ১৫ দিনের মধ্যে বাংলাদেশ ব্যাংক কর্তৃক বিতরণ করা নতুন নোট কালোবাজারে বিক্রি বন্ধে অবিলম্বে কার্যকর ও দৃশ্যমান ব্যবস্থা করা হবে কিনা? ব্যাংকগুলোতে নতুন নোট বিতরণে পৃথক ডেস্ক স্থাপন বা কঠোর তদারকি ও স্বচ্ছতা নিশ্চিত করা হবে কিনা? এই বিষয়ে জবাব দাখিল করতে বলা হয়েছে। ব্যর্থতায় প্রচলিত আইন অনুযায়ী আইনি ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন এই আইনজীবী।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।