Friday, 6 November 2026
শিরোনাম
১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম ঢাবি শিক্ষার্থীকে ১ টাকা জরিমানা, জমা দিতে যেতে হয় ব্যাংকে
এক্সক্লসিভ

নতুন কর্মসূচি ঘোষণা করল আওয়ামী লীগ

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
নতুন কর্মসূচি ঘোষণা করল আওয়ামী লীগ

নতুন কর্মসূচি ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। ঢাকা ও ঢাকার বাইরে এসব কর্মসূচি পালন করবে দলটি। আজ মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর ধানমণ্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সভা শেষে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

কর্মসূচিগুলো হলো-

২৩ সেপ্টেম্বর বায়তুল মোকাররম দক্ষিণ গেটে মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হবে।

২৫ সেপ্টেম্বর দুপুর আড়াইটায় মহানগর উত্তর আওয়ামী লীগ উত্তরায় এবং মহানগর দক্ষিণ যাত্রাবাড়ীতে সমাবেশ।

২৭ সেপ্টেম্বর টঙ্গীতে সমাবেশ করবে গাজীপুর মহানগর আওয়ামী লীগ। একইদিনে মহানগর উত্তর আওয়ামী লীগ ঢাকার মিরপুরের কাফরুলে সমাবেশ করবে৷

২৮ সেপ্টেম্বর ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ দলটির কেন্দ্রীয় কার্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে দোয়া ও মিলাদ মাহফিল হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে ২৯ সেপ্টেম্বর আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে আলোচন সভা। এ ছাড়াও এই দিনে দেশব্যাপী বিভিন্ন উপযোগী কর্মসূচি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে দলটির পক্ষ থেকে।

৩০ সেপ্টেম্বর বায়দুল মোকারমের দক্ষিণ গেটে কৃষক লীগের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হবে।

আর ৪ অক্টোবর আওয়ামী লীগের উদ্যোগে চট্টগ্রাম জেলার মিরসরাইয়ে সমাবেশ করবে ক্ষমতাসীন দলটি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।