Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

নকলায় প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

admin • 05 Jun 2024, 03:31 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
নকলায় প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

শেরপুরের নকলা উপজেলায় প্রাইভেটকার ও মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বুধবার (৫ জুন) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নকলা বাইপাস রোড সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতের নাম রাশেদুল হাসান (২৯)। তিনি শেরপুর সদর এলাকার সাইদুল হকের ছেলে।

পুলিশ জানায়, নিহত রাশেদুল ঢাকার মাওনা একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতেন। বুধবার বাড়ি ফেরার পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নকলা বাইপাস রোড সংলগ্ন মহাসড়কে তার মোটরসাইকেলের সঙ্গে একটি প্রাইভেটকারের সংঘর্ষ হয়। এরপর স্থানীয় লোকজন রাসেলকে গুরুতর অবস্থায় উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের মিয়া জানান, ঘটনাস্থল থেকে প্রাইভেটকার ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় চালক পলাতক রয়েছে। সেই সঙ্গে এই ঘটনার আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।