Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

নওগাঁয় ভয়াবহ প্রক্সিকাণ্ডে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন

admin • 21 Feb 2024, 08:33 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
নওগাঁয় ভয়াবহ প্রক্সিকাণ্ডে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন

নওগাঁর সাপাহারে সরফতুল্লাহ ফাজিল মাদারাসা পরীক্ষাকেন্দ্র থেকে ৫৯ জন ভুয়া পরীক্ষার্থী বহিষ্কারের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ মাদরাস বোর্ড ঢাকা কর্তৃক এই তদন্ত কমিটি গঠন করা হয়।

তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেন নওগাঁ জেলা প্রশাসক মো. গোলাম মওলা। তিনি জানান, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড ঢাকার প্রকাশক ও নিয়ন্ত্রক প্রফেসর ড. রিয়াদ চৌধুরীসহ তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে আগামী তিন কর্ম দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার জন্য বলা হয়েছে। অন্যদিকে যে ৮টি মাদরাসার বিরুদ্ধে অভিযোগ রয়েছে সেসব মাদরাসার সুপারিনটেনডেন্ট বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে। মামলাটি করেছেন সরফতুল্লাহ মাদরাসা কেন্দ্রের সচিব মোসাদ্দেক হোসেন।

সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ চন্দ্র দেব জানান, সরফতুল্লাহ মাদরাসা কেন্দ্রের সচিব মোসাদ্দেক হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

প্রসঙ্গত, মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে সাপাহার উপজেলার সরবতুল্লাহ মাদরাসা কেন্দ্রে দাখিল পরীক্ষা দেয়ার সময় ৫৯ জন ভুয়া শিক্ষার্থীদের আটক করে উপজেলা প্রশাসন। এরপর অভিভাবকদের তলব করে মুছলেখা নিয়ে শিক্ষার্থীদের পরিবারের জিম্মায় দেয়া হয়। একই সঙ্গে ৫৯ জন শিক্ষার্থীকে পরীক্ষা থেকে বহিষ্কার করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।