Tuesday, 3 November 2026
শিরোনাম
করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া রাস্তায় আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ৮০ লাখ টাকা ‘ঘুষ দাবি’, দুদকের ফাঁদে হাতেনাতে আটক সার্ভেয়ার রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
এক্সক্লসিভ

নওগাঁয় ছাত্রাবাস থেকে কলেজছাত্রের মরদেহ উদ্ধার

• • পঠিত 15 বার
শেয়ার করুন:
নওগাঁয় ছাত্রাবাস থেকে কলেজছাত্রের মরদেহ উদ্ধার

নওগাঁ শহরের ডিগ্রি কলেজ এলাকার জননী ছাত্রাবাস থেকে ইমন হোসেন (২৫) নামে এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ জুলাই) বেলা ১১ টায় সদর মডেল থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। 

নিহত ইমন হোসেন মান্দা উপজেলার মাগুরা গ্রামের আব্দুল মান্নানের ছেলে। তিনি নওগাঁ সরকারি ডিগ্রি কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।

নওগাঁ সদর মডেল থানার উপ-পরিদর্শক মুনিরাজ্জামান জানান, শুক্রবার গ্রামের বাড়ি থেকে ছাত্রাবাসে ফেরেন ইমন। রাতে খাবার খেয়ে তিনি নিজের কক্ষে ঘুমাতে যান। শনিবার সকাল ১১টার দিকে দীর্ঘ সময়েও কক্ষের দরজা না খোলায় সহপাঠীরা তাকে ডাকাডাকি করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় কক্ষের দরজা ভেঙে ভেতর থেকে ইমন হোসেনের মরদেহ উদ্ধার করে।

 

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।