Friday, 4 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

ধ্বংসস্তূপের নিচে সন্তান জন্ম দিয়ে মারা গেলেন মা

admin • 07 Feb 2023, 04:53 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ধ্বংসস্তূপের নিচে সন্তান জন্ম দিয়ে মারা গেলেন মা

সিরিয়ার আলেপ্পো শহরে একটি ধ্বংসস্তূপের নিচে শিশুর জন্ম হয়েছে। সে ভালো থাকলেও তার মা মারা গেছেন। ফ্রি প্রেস জার্নাল এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে।

 

তাদের প্রতিবেদনে বলা হয়, সকালে স্থানীয়রা ধ্বংসস্তূপ ও এর আশপাশে নিখোঁজ বা আহতদের উদ্ধার কাজ করছিলেন। এ সময় এক নারীকে দেখতে পান তারা। তিনি সন্তান প্রসব করেছিলেন। এরপরই তার মৃত্যু হয়। কিন্তু শিশুটিকে জীবিত উদ্ধার করা গেছে।

এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। সেটিতে দেখা যায়, এক ব্যক্তি সদ্যজাত শিশুটিকে নিয়ে দৌড়াচ্ছেন। এ সময় শিশুটির শরীরে কোনো কাপড় ছিল না।

টুইটারে পোস্ট করেছেন সানি পাওয়ান নামে এক ব্যবহারকারী। ক্যাপশনে তিনি লিখেছেন- সিরিয়ার আলেপ্পোয় এক শিশুর জন্মক্ষণ, তার মা ধ্বংসস্তূপের নিচে ছিল, সন্তান প্রসবের পরই তিনি মারা গেছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।