Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
আর্ন্তজাতিক

ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘খানুন’, গতিবেগ ১০০ কি.মি

• • পঠিত 16 বার
শেয়ার করুন:
ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘খানুন’, গতিবেগ ১০০ কি.মি

জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দিকে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় খানুন। শক্তিশালী গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় খানুন আঘাত হানার আগে জনগণকে সতর্ক করেছেন দেশটির আবহাওয়া কর্মকর্তারা।

বুধবার ঘূর্ণিঝড়টি দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কিউশু অঞ্চলের কাছে পৌঁছাবে বলে আশংকা করা হচ্ছে।

জাপানের আবহাওয়া সংস্থার কর্মকর্তারা বলছেন, খানুন কাগোশিমা প্রিফেকচারের ইয়াকুশিমা দ্বীপের উপর দিয়ে ধীরে ধীরে উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে।

ঝড়ের কেন্দ্রে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১০০ কিলোমিটারের বেশি হতে পারে বলে মনে করছে কর্মকর্তারা।

এদিকে, জাপানে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। ঝড়ের প্রভাবে ইতোমধ্যে মঙ্গলবার সকাল পর্যন্ত কিউশুর দক্ষিণাঞ্চল এবং আমামি অঞ্চলে বৃষ্টিপাত শুরু হয়েছে। শুক্রবার পর্যন্ত পশ্চিম ও পূর্ব জাপানের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে রেকর্ড-ব্রেকিং বৃষ্টিপাত হতে পারে।

কাগোশিমা জেলার আমামি অঞ্চল’সহ অন্যান্য এলাকা এই ঝড়ের কবলে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

আবহাওয়া কর্মকর্তারা ঝড়ের প্রভাবে তীব্র বাতাস, ভূমিধস, বন্যা ও নিচু এলাকায় অবস্থানরত মানুষকে উচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। এছাড়াও জনগণকে আগাম প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

এদিকে, আবহাওয়া অফিস বলছে, দেশের প্রধান দ্বীপ হোনশুর দক্ষিণে আরেকটি গ্রীষ্মমন্ডলীয় ঝড় তৈরি হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।