Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ধূমপায়ীদের জন্য দুঃসংবাদ, সব ধরণের সিগারেটের দাম বাড়ানোর প্রস্তাব

admin • 11 Jun 2026, 06:09 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ধূমপায়ীদের জন্য দুঃসংবাদ, সব ধরণের সিগারেটের দাম বাড়ানোর প্রস্তাব

আগামী অর্থবছরে সিগারেট কিনতে ধূমপায়ীদের আরও বেশি খরচ করতে হবে। ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সব ধরণের সিগারেটের ন্যূনতম খুচরা মূল্য বাড়ানোর প্রস্তাব দিয়েছে সরকার। বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপনকালে এ প্রস্তাব ঘোষণা করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বাজেট প্রস্তাব অনুযায়ী, ১০ শলাকার সিগারেটের প্যাকেটের ন্যূনতম খুচরা মূল্য নিম্ন, মধ্যম, উচ্চ এবং প্রিমিয়াম—সব শ্রেণিতেই বাড়ানো হবে। এর মধ্যে সবচেয়ে বেশি মূল্যবৃদ্ধির প্রস্তাব করা হয়েছে প্রিমিয়াম ব্র্যান্ডের ক্ষেত্রে।

 

প্রস্তাবিত বাজেটে নিম্নস্তরের সিগারেটের ১০ শলাকার প্যাকেটের ন্যূনতম মূল্য ৬০ টাকা থেকে বাড়িয়ে ৬২ টাকা নির্ধারণ করা হয়েছে। মধ্যম স্তরের সিগারেটের দাম ৮০ টাকা থেকে বেড়ে ৯২ টাকা এবং উচ্চস্তরের সিগারেটের দাম ১৪০ টাকা থেকে ১৬০ টাকা করার প্রস্তাব রাখা হয়েছে।

 

অন্যদিকে, প্রিমিয়াম শ্রেণির সিগারেটের ক্ষেত্রে সবচেয়ে বড় বৃদ্ধি প্রস্তাব করা হয়েছে। এ ধরনের ১০ শলাকার প্যাকেটের ন্যূনতম মূল্য ১৮৫ টাকা থেকে বাড়িয়ে ২১০ টাকা নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে। বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, রাজস্ব আদায়ের লক্ষ্য এবং জনস্বাস্থ্যের বিষয়টি বিবেচনায় নিয়েই সিগারেটের নতুন মূল্য নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।

 

প্রস্তাবটি কার্যকর হলে আগামী অর্থবছর থেকে দেশের সব ধরনের সিগারেটের দাম বাড়বে, যা ধূমপায়ীদের ব্যয় আরও বৃদ্ধি করবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।