Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ধানমন্ডির 'টুইন পিক' টাওয়ারের ১২ রেস্তোরাঁ সিলগালা

admin • 04 Mar 2024, 04:26 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ধানমন্ডির 'টুইন পিক' টাওয়ারের ১২ রেস্তোরাঁ সিলগালা

অনুমোদনহীন ও নকশা বহির্ভূতভাবে ধানমন্ডির টুইন পিক টাওয়ারে নির্মাণ করা ১২টি রেস্তোরাঁ সিলগালা করে দিয়েছে রাজউক। একইসঙ্গে জরিমানা করা হয়েছে ১টি রেস্তোরাঁকে।  রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) সোমবার (৪ মার্চ) ভবনটিতে অভিযান পরিচালনা করে।

 

পরে সংস্থাটির পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজিনা সারোয়ার বলেন, এই ভবনটি মূলত এফ ক্যাটাগরির। এই ক্যাটাগরি অনুসারে ভবনটি অফিস হিসেবে ব্যবহার করার কথা।

 

কিন্তু আমরা পরিদর্শনে এসে মাত্র দুটি ফ্লোরের কিছু অংশ অফিস হিসেবে ব্যবহারের প্রমাণ পেলাম। বাকি অংশে নিয়মের ব্যত্যয় ঘটিয়ে ১২ থেকে ১৫টি রেস্টুরেন্ট ভাড়া দেওয়া হয়েছে। তার সঙ্গে ওষুধ ও কাপড়ের দোকানও পেয়েছি।

 

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজউক ছাড়াও সিটি করপোরেশন কিংবা কলকারাখানা অধিদপ্তরসহ সংশ্লিষ্ট যেসব সরকারি প্রতিষ্ঠান রয়েছে, আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে তাদেরকেও বিষয়টি অবগত করব। নিয়মের ব্যত্যয় যারা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে যেন আইনি ব্যবস্থা নেওয়া হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।