Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ধানমন্ডিতে পুলিশ বক্সে হামলা,আটক ৩

admin • 02 Jan 2024, 06:57 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
ধানমন্ডিতে পুলিশ বক্সে হামলা,আটক ৩

রাজধানীর ধানমন্ডির সাত মসজিদ রোডে ট্রাফিক পুলিশ বক্সে হামলা চালিয়েছেন অটোরিকশা চালকরা। এ ঘটনায় এক পুলিশ সদস্য আহত হয়েছেন। হামলায় জড়িত ৩ জনকে আটক করেছে পুলিশ।

 

মঙ্গলবার (২ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

 

বিষয়টি নিশ্চিত করে ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ (ওসি) পারভেজ ইসলাম গণমাধ্যমে বলেন, ধানমন্ডির প্রধান সড়কে নিয়ম অনুযায়ী অটোরিকশা চালাতে বাধা দেয়ায় তারা পুলিশ বক্সে হামলা করে। ঘটনাস্থলে দায়িত্বরত এক ট্রাফিক পুলিশ সদস্য আহত হয়েছেন। তাকে স্থানীয় একটি হাসপাতালে পাঠানো হয়েছে।

 

এ বিষয়ে ডিএমপির রমনা ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) সোহেল রানা বলেন, নিয়ম অনুযায়ী ট্রাফিক পুলিশের সদস্যরা ধানমন্ডির প্রধান সড়কে অটোরিকশা চালাতে বাধা দেন।

   

এতে ক্ষুব্ধ হয়ে চালকরা অতর্কিতভাবে পুলিশের ট্রাফিক বক্সে হামলা করেন। ট্রাফিকের ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ আমি ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।