Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ধানমন্ডিতে উপ-সচিবের বাসায় গৃহকর্মীকে গলাকেটে হত্যাচেষ্টা

admin • 14 Apr 2026, 09:30 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ধানমন্ডিতে উপ-সচিবের বাসায় গৃহকর্মীকে গলাকেটে হত্যাচেষ্টা
রাজধানীর ধানমন্ডি থানা এলাকায় জ্বালানি মন্ত্রণালয়ের উপ-সচিব মো. রবিউল ফয়সালের বাসায় গৃহকর্মীকে গলাকেটে হত্যাচেষ্টা করা হয়েছে। ভুক্তভোগীর নাম ইসমত আরা (৫০)। সোমবার (১৩ এপ্রিল) রাত আনুমানিক আটটা থেকে বারোটার ভেতর ধানমন্ডি, বাসা নং ৭২, রোড ৪/এ ফাঁকা বাসায় এ ঘটনাটি ঘটে।
ওই বাসার বাড়িওয়ালা মো. রবিউল ফয়সাল জানান, উপরে উল্লেখিত ঘটনাস্থল ও সময়ের ভেতরে ইসমত আরাকে বাসার ভেতরে রেখে জ্বালানি মন্ত্রণালয়ের উপ-সচিব মো. রবিউল ফয়সালের পরিবারসহ চীন মৈত্রী শিল্প-বাণিজ্য মেলায় যান।
রাতে তারা বাসায় ফিরে দেখতে পান, গৃহকর্মী গলাকাটা অবস্থায় রক্তাক্ত হয়ে মেঝেতে পড়ে আছে।
তৎক্ষণিক তারা ৯৯৯-নম্বরে অবহিত করে এবং ভুক্তভোগীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। বর্তমানে তিনি ৩০৩নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।