Wednesday, 4 November 2026
শিরোনাম
নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে হাইকোর্টের রুল পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কনটেন্ট ক্রিয়েটর মামুন গ্রেপ্তার বিনামূল্যে এক কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রক্তদানে উদ্দুদ্ধ করতে জামালপুরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় মনের মানুষের খোঁজে ‘সিঙ্গেলরা’ বিনামূল্যে যেতে পারবেন ফিনল্যান্ড; আবেদন যেভাবে শেখ হাসিনার সাবেক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক নাশকতার মামলায় বাদীকে আদালত চত্বরে মারধর, অভিযুক্তকে কারাগারে পাঠালেন আদালত
এক্সক্লসিভ জাতীয়

ধর্মীয় প্রতিষ্ঠানে হামলার তথ্য জানাতে হট লাইন নম্বর চালু

• • পঠিত 15 বার
শেয়ার করুন:
ধর্মীয় প্রতিষ্ঠানে হামলার তথ্য জানাতে হট লাইন নম্বর চালু

মন্দির, গির্জা, প্যাগোডা বা অন্য কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা হ‌লে ০১৭৬৬-৮৪৩৮০৯ নাম্বা‌রে জানা‌নোর অনুরোধ জানিয়ে‌ছে ধর্ম মন্ত্রলায়। সোমবার (১২ আগস্ট) বিকে‌লে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক স্বাক্ষ‌রিত বিজ্ঞপ্তি‌তে এ তথ‌্য জানা‌নো হ‌য়ে‌ছে।

বিজ্ঞপ্তি‌তে বলা হয়েছে, মন্দির, গির্জা, প্যাগোডা বা অন্য কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে দুর্বৃত্ত কর্তৃক হামলা বা আক্রান্ত হলে তার তথ্য ০১৭৬৬-৮৪৩৮০৯ এই মোবাইল নম্বরে ফোন বা ক্ষুদে বার্তার মাধ্যমে জানানোর জন্য অনুরোধ করা হলো।

এর আগে ধর্ম মন্ত্রণাল‌য়ের সভাকক্ষে প্রেস ব্রিফিংয়ে অন্তর্বর্তীকালীন সরকারের ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জা‌নি‌য়ে‌ছিলেন, সংখ্যালঘুদের রক্ষায় আজ একটি হটলাইন নম্বর খোলা হবে।

তি‌নি ব‌লেন, যদি কোথাও কোনো হামলা হয়, দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নেবে। আগামীকাল সংখ্যালঘুদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।