Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

ধর্মীয় উৎসব চলাকালে নির্মাণাধীন গির্জা ধসে নিহত ৩৬

admin • 03 Oct 2025, 10:23 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ধর্মীয় উৎসব চলাকালে নির্মাণাধীন গির্জা ধসে নিহত ৩৬

ইথিওপিয়ার আমহারা অঞ্চলে ধর্মীয় উৎসব চলাকালে নির্মাণাধীন একটি গির্জার কাঠের ভারা ভেঙে অন্তত ৩৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই শতাধিক মানুষ। বুধবার উত্তর শেওয়া জোনে এ দুর্ঘটনা ঘটে।

 

স্থানীয় পুলিশ জানায়, ভিড়ের চাপে কাঠামোটি ধসে পড়ে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, কাঠামোটি ভেঙে পড়ার পর ভেতরে থাকা অনেকে চাপা পড়ে মারা যান।

 

রয়টার্স জানিয়েছে, ঘটনার একদিন পর ক্ষতিগ্রস্তদের স্যান্ডেলগুলো এবং রাজমিস্ত্রির যন্ত্রগুলো একটি স্তূপে পড়ে থাকতে দেখা যায়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।