Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ধর্মকে ব্যবহার করে একটি মহল রাজনীতি করার চেষ্টা করছে: রেলমন্ত্রী

admin • 17 Feb 2023, 08:43 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ধর্মকে ব্যবহার করে একটি মহল রাজনীতি করার চেষ্টা করছে: রেলমন্ত্রী

রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, ‘মুক্তিযুদ্ধে হিন্দু-মুসলিম, বৌদ্ধ-খৃস্টান সকল জাতি ধর্ম-বর্ণ এক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। ধর্মীয় সম্প্রীতি অনন্য দৃষ্টান্তের এই দেশ ধর্মীয় নিরপক্ষতা বজায় রেখে সকলে সমান অধিকার নিয়ে এক গ্রামে সৌহার্দ্য ও সম্প্রীতির মধ্যে বসবাস করছি।’

 

আজ শুক্রবার পঞ্চগড় জেলার দেবীগঞ্জের শ্রী শ্রী সীতানাথ মহাক্ষেত্র ধাম পেড়ালবাড়ী সমিতির ডাঙ্গায় রায় ঠাকুর পঞ্চানন বর্মার ১৫৮তম জন্মোৎসব উদযাপন উপলক্ষে ক্ষত্রিয় মহা-সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে রেলমন্ত্রী এ কথা বলেন। এরআগে, মন্ত্রী বাংলাদেশ ক্ষত্রিয় সমিতি কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি শ্রী গোঁরাচাদ অধিকারী মহাসম্মেলনের উদ্বোধন করেন।

 

মন্ত্রী বলেন, ‘ধর্মীয় সম্প্রীতির এই দেশে ধর্মকে ব্যবহার করে একটি মহল রাজনীতি করার চেষ্টা করছে। তাদের এই অপচেষ্টার বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে।’

বাংলাদেশ ক্ষত্রিয় সমিতি কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ডা. বসন্ত কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত ক্ষত্রিয় মহাসম্মেলনে- বাংলাদেশ ক্ষত্রিয় সমিতি কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নৃপেন্দ্র নাথ রায়, সদস্য সচিব শ্রী হারাধন রায়, সম্মেলনের আহ্বায়ক শ্রী নির্মল চন্দ্র বর্মন, ভারতের জলপাইগুড়ি জেলার পঞ্চানন বর্মা স্মারক সমিতির সভাপতি ও জলপাইগুড়ির প্রাক্তন সাংসদ শ্রী বিজয় চন্দ্র বর্মন, সাধারণ সম্পাদক শ্রী গিরীন্দ্র নাথ বর্মন, কলিকাতা ক্ষত্রিয় সমিতির সাধারণ সম্পাদক শ্রী ধীরেন্দ্র নার্থ বর্মা কেন্দ্রীয় যুব লীগ নেতা ব্যারিস্টার কৌশিক নাহিয়ান নাবিদ, দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম ফেরদৌস, আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিন চৌধুরী, হাসনাৎজ্জামান চৌধুরী জর্জ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পঞ্চগড় জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা জীবধন বর্মন ও সাধারণ সম্পাদক বিপেন চন্দ্র রায় বক্তব্য দেন।

 

মহাসম্মেলনে পঞ্চগড় ঠাকুরগাঁও ও নীলফামারী জেলার কয়েক হাজার ক্ষত্রিয় সম্প্রদায়ের নারী-পুরুষ ও রায় ঠাকুর পঞ্চাননের ভক্ত ভারতীয় শতাধিক ক্ষত্রিয় সম্প্রদায়ের মানুষ অংশ নেন। জন্মোৎসব উদযাপন উপলক্ষে দিনব্যাপী পূর্জা অর্চনা ও ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে তিন দিনব্যাপী মেলার আয়োজন করা হয়।

সুত্র: আমাদের সময়
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।