Tuesday, 3 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
সারা দেশ

দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ব্যবসায়ীর

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ব্যবসায়ীর

কিশোরগঞ্জে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় জাহাঙ্গীর আলম (৬৪) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার (৪ আগস্ট) দুপুরে সদর উপজেলার বৌলাই ইউনিয়নের সৈয়দ হাবিবুল হক উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর আলম বৌলাই ইউনিয়নের দক্ষিণ রাজখুন্তি গ্রামের বাসিন্দা। তিনি বৌলাই মিল্লাতগঞ্জ বাজারে মেসার্স জাহাঙ্গীর আলম রাইস মিলের স্বত্বাধিকারী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার জুমার নামাজের পর সদর উপজেলার বৌলাই ইউনিয়নের সৈয়দ হাবিবুল হক উচ্চ বিদ্যালয়ের সামনে বৌলাই চৌরাস্তা জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগতির মোটরসাইকেল এসে তাকে ধাক্কা দেয়।

এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। এ সময় মোটরসাইকেলের এক আরোহী গুরুতর আহত হন। তাকে স্থানীয়রা উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে এনে ভর্তি করে।

বৌলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওলাদ হোসেন জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা বা কোনো অভিযোগ করা হবে না বিধায় মরদেহ বাড়িতে নেওয়া হয়েছে।

কিশোরগঞ্জ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।