Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

দ্বাদশ সংসদ নির্বাচন: বিদেশি পর্যবেক্ষকদের আবেদনের সময় বাড়ল

admin • 21 Nov 2023, 07:14 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
দ্বাদশ সংসদ নির্বাচন: বিদেশি পর্যবেক্ষকদের আবেদনের সময় বাড়ল

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে বিদেশি পর্যবেক্ষক সংস্থাগুলো সময় বৃদ্ধির আবেদন করেছিল। তাদের আবেদনের সুপারিশ কমিশন অনুমোদন করেছে। এখন পর্যন্ত বিশ্বের ১২টি দেশ পর্যবেক্ষণ করতে আসবে বলে ইসিকে জানিয়েছে। বললেন নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ

 

মঙ্গলবার (২১ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি।

 

অশোক কুমার দেবনাথ বলেন, বিদেশি পর্যবেক্ষক এবং সাংবাদিকদের জন্য সময় বৃদ্ধি করে ৭ ডিসেম্বর করা হয়েছে। আন্তর্জাতিক পর্যবেক্ষক নীতিমালা অনুযায়ী যেকোনো সংস্থা বা ব্যক্তি নির্ধারিত পদ্ধতিতে ইসির ওয়েবসাইটে দেয়া ফরম পূরণ করে এই সময়ের মধ্যে আবেদন করতে পারবে। কোনো ধরনের তথ্য জানার দরকার হলে ইসিতে যোগাযোগ করতে পারবে।

 

তিনি বলেন, এখন পর্যন্ত ১২টি দেশের পর্যবেক্ষকদের আবেদন পেয়েছি। এছাড়া আন্তর্জাতিক চারটি সংস্থার আবেদন পেয়েছি। তারা আমাদের নির্বাচন পর্যবেক্ষণে আসার সম্মতি জানিয়েছে। সংখ্যা হিসেবে বিবেচনা করলে ৩০ থেকে ৩২টি হবে। তবে এই সংখ্যা সামনে বাড়তে পারে।

   

চারটি সংস্থার মধ্যে আফ্রিকান ইলেকটোরাল থেকে ১১ জন, সাউথ এশিয়ান ডেভলপমেন্ট ফোরামের চারজন, আইআরআই থেকে পাঁচ জন এবং ইইউ থেকে চারজন নির্বাচন পর্যবেক্ষণে আসবে।

   

অশোক কুমার আরো বলেন, ভোট পর্যবেক্ষণে অতীতের তুলনায় ভালো সাড়া পেয়েছি। ব্যক্তি ও সংস্থা হিসেবে আমাদের নির্বাচন পর্যবেক্ষণে অনেকে আসবে। ঢাকায় বিভিন্ন দেশের দূতাবাস ও হাইকমিশনের কাছে আবেদন আহ্বানের সময় বৃদ্ধির বিষয়টি অবহিত করতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।