Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

admin • 10 Dec 2023, 09:53 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। শনিবার (৯ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে ওই দুই রুটে সব ধরনের ফেরি চলাচল বন্ধ করা হয়।

 

রোববার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই দুই রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়নি বলে জানা গেছে।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাহউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সন্ধ্যার পর ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। রাত ১টার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে ফেরি চলাচলের চ্যালেনের বিকন বাতি ও মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না।

   

ফলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল পুরোপুরি বন্ধ ঘোষণা করা হয়। মাঝ নদীতে ৩টি ফেরি আটকা রয়েছে। কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।