Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

দোনেৎস্কে ভয়াবহ বিস্ফোরণে প্রাণহানি ২৭

admin • 22 Jan 2024, 03:45 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
দোনেৎস্কে ভয়াবহ বিস্ফোরণে প্রাণহানি ২৭

মস্কো নিয়ন্ত্রিত দোনেৎস্কের একটি মার্কেটে ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ২৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ২০ জন। রোববারের (২১ জানুয়ারি) ঘটনায় বিধ্বস্ত হয়েছে অনেক দোকানপাট। খবর রয়টার্সের।

 

হামলায় অভিযোগে পরস্পরকে দোষারোপ করছে রাশিয়া ও ইউক্রেন। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে শঙ্কা জানিয়েছে স্থানীয় প্রশাসন। একইদিন ইউক্রেনের বেশ কয়েকটি মিসাইল প্রতিহতের দাবি করেছে মস্কো। অন্তত ১৩টি স্থানে ঠেকিয়েছে হামলা।

 

রাশিয়ার কমান্ড পোস্ট ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় টার্গেটের দাবি করেছে কিয়েভ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি জানান, রোববার ৯টি অঞ্চলে হামলা চালিয়েছে পুতিন বাহিনী। আভদিভকা, বাখমুত, মারিয়াঙ্কা ও কুপিয়ানস্কে বড় ধরণের লড়াই হয়েছে বলেও জানান।

   

শনিবার (২০ জানুয়ারি) খারকিভের একটি গ্রাম দখলের দাবি করে রাশিয়া। ইউক্রেন সেনা প্রত্যাহারের কথা স্বীকার করলেও অঞ্চলটি সামরিক দিক থেকে গুরুত্বপূর্ণ নয় বলে জানায়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।